✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফিরছেন শাকিব খান, দিলেন বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৪১:০৭ |

প্রায় এক মাস হলো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলীও। শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না, সেটা বোঝা গেল তার সর্বশেষ ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে।

শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব খান আরও উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’ তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা, যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে।

শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আসছে ডিসেম্বরে। এছাড়া আগামী বছরের ঈদের ছবি নিয়ে চলছে আলোচনা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..