✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৩৮:০০ |

দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-ড্যাব এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে। এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।

তারেক রহমান বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে কয়েক লাখ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..