✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঈদের দিন চলাচল করবে যেসব ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:১৫:০৬ |

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) চলাচল করবে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে।

এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের ২৫নং (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে।

এছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..