✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:১৮:২৩ |

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।

সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিষা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

তবে ভারতীয় ট্রাভেল এজেন্সি–সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের পরিচয় বা তাদের সংখ্যা কত, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি ব্যতিক্রমী কিছু নয়। ওয়াশিংটন প্রায়ই ভিসা বিধিনিষেধ আরোপ করা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে না।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘বিদেশি পাচার চক্রকে দমনের লক্ষ্যে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ভিসা বিধিনিষেধ আরোপ করতে থাকব।’ তবে কীভাবে ওই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, তা উল্লেখ করেননি তিনি।

এমন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ভিসা বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাও হচ্ছে। এর মধ্যে রয়েছেন অবৈধ ভারতীয় অভিবাসীরাও।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসনীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..