✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু আরেকটি চক্রান্ত: ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-০২, | ১১:৪২:২০ |

রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুকে আরেকটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেটা কোনো ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিয়ে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর এবং দলটি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরো বলেন, ‘এটা তো আরেকটি চক্রান্ত শুরু হয়েছে। দেশে একটি অনিশ্চয়তা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এসব কথা বলা হচ্ছে। যেটা কোনো ইস্যুই না, সেটাকে ইস্যু বানানো হচ্ছে।’ মির্জা ফখরুল এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে সাবিহউদ্দিন আহমেদের স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সব সময় স্মরণে থাকবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..