সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত সাড়ে ৭টায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৭, | ১০:১৮:২৯ |

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সাড়ে ৭টায়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াতের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদের আগের রাতে ঘোষণা করা হয়। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে প্রধান জামায়াতের জন্য আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আমাদের যে প্রস্তুতি আছে তাতে করে অতিবৃষ্টি হলেও আমরা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত আদায় করতে পারব। বৃষ্টি হলেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে জামায়াত আদায় করতে পারে, সে ধরনের ব্যবস্থা আমরা করে রেখেছি। এছাড়া, এখানে যেন কোনো জলাবদ্ধতা না হয়, সেই প্রস্তুতি আমরা নিয়েছি।

জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে। তারাও সার্বিক বিষয়গুলো দেখতে এখানে পরিদর্শন করবে। এখানে যেহেতু দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাই সপরিবারে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসবেন। সব মুসল্লি যেন এখানে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন, আমরা এমন ব্যবস্থা করেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..