✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি ২৫ লাখ টাকা টোল আদায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৭, | ১০:১৬:৪৫ |

বঙ্গবন্ধু সেতু দিয়ে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বরাতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেশি পারাপার হয়। যানজট এড়াতে উভয়পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

বিবিএ সূত্রে জানা যায়, এ সময় সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..