✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৪২:১৩ |
মুক্তির আগেই এক নতুন রেকর্ড গড়ল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমার অগ্রিম টিকিট আন্তর্জাতিকভাবে বিক্রি শুরু হয়েছে। মুক্তির এক সপ্তাহ আগে শুধু প্রথম দিনের শো-এর জন্যই সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ২০ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর আমেরিকায় এই ছবি ঘিরে আগাম টিকিট বিক্রির উন্মাদনা রেকর্ড ছুঁয়েছে। একই ছবি মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো আন্তর্জাতিক তামিল হটস্পটগুলিতেও দারুণ সাড়া ফেলেছে।

ভারতের বাজারেও ছবির প্রথম দিনের উদ্বোধন দারুণ হতে চলেছে। রজনীকান্তের ক্যারিয়ারের সবথেকে বড় ওপেনিং হতে চলেছে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। এমনকি পরিচালক লোকেশ কঙ্গরাজের ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং হয়ে উঠতে পারে বলে মত অনেকের।

বিজ্ঞাপন

বক্স অফিস সূত্রে জানা যাচ্ছে, মুক্তির দিনে ১২০ কোটিরও বেশি আয় করতে পারে ‘কুলি’, আর সেটা হলে ৫০ বছরের ক্যারিয়ারে রজনীকান্তের ম্যাজিক আবার প্রমাণিত হবে।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘কুলি’। ছবিতে কুলির চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা রজনীকান্তকে। গত শনিবার ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..