✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘রাজনীতি এখন কারা করে—চক্রান্তকারীরা, না পাগলরা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:১০:০৪ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া আলোচিত নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, উপদেষ্টা যখন একটি গণ-অভ্যুত্থানকে ‘মেটিকুলাস ডিজাইন’ বলে আখ্যা দেন, তখন সেটা শুধুই একটি আন্দোলনের অপমান নয় পুরো রাষ্ট্রকেই তিনি প্রশ্নবিদ্ধ করেন।

গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

নীলা ইসরাফিল লেখেন, আর এদিকে তুষার, একইরকম ‘মেটিকুলাস ডিজাইন’-এ আমাকে টার্গেট করতে গিয়ে পুরো এনসিপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। রাজনীতি এখন কারা করে চক্রান্তকারীরা, না পাগলরা? কে জানে, দেশের চেয়ে ডিজাইনটাই এখন বড়? সবাই খুব হিসেবি এখন।

আন্দোলনের স্পিরিটটা গেছে, এখন শুধু প্যাকেজিং আর ড্যামেজ কন্ট্রোল।

তিনি আরো লেখেন, কনগ্র্যাচুলেশনস, পলিটিক্স ইজ নাউ অ্যা ডিজাইনার্স প্লে-গ্রাউন্ড। মাহফুজের চোখে গণ-অভ্যুত্থান এখন ‘মেটিকুলাস ডিজাইন’। আহা, কী বুদ্ধিদীপ্ত অপমান।

আর তুষার? এটাও বুঝি তার ‘মেটিকুলাস’ কেরামতি? আন্দোলন এখন আর আন্দোলন নয়, এটা পলিটিক্যাল কোরিওগ্রাফি, যেখানে কুশপুতুলরা নাচে আর চক্রান্তকারীরা করতালি দেয়।
মেটিকুলাস, ইনডিড।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..