✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-২৪, | ০৯:০৩:৩৯ |

ইউক্রেনের কিয়েভেসহ বিভিন্ন শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে নিহত হয়েছেন তিনজন।

বুধবার কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলা নিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এই তথ্য দিয়েছেন।

রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের তিনি পানি মজুত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীতে হামলার পর অন্তত তিনজন নিহত হয়েছেন।

এদিকে ইউক্রেন সীমান্তের রাষ্ট্র মলদোভার উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু বলেন, তাদের রাষ্ট্রীয় জ্বালানি ফার্ম দেশের ৫০ শতাংশ বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদানে কাজ করছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে মলদোভায় দুই লাখ ৬০ হাজার ইউক্রেনীয় নাগরিক অবস্থান নিয়েছেন। এর মধ্যে এখনো ১ লাখ এক হাজার মানুষ সেখানে অবস্থান করছেন। সাবেক সোভিয়েত রাষ্ট্র মলদোভার জনসংখ্যা ২৬ লাখের কিছু বেশি। ইউরোপের অন্যতম দরিদ্র দেশ এটি। ইউক্রেনের প্রতিবেশীদের মধ্যে দ্রুততম শরণার্থীর আগমন ঘটেছে এখানেই। সূত্র: গার্ডিয়ান, আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..