✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পরবর্তী ৪৮ ঘণ্টায় গাজায় মারা যেতে পারে ১৪,০০০ শিশু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ০৮:২৭:৩৭ |

জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার সতর্কতা দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। মঙ্গলবার (২০ মে) বিবিসির রেডিও-৪-কে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়াবহ কথা বলেন তিনি।

দখলদার ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় এসব শিশু খাবারের অভাবে মারা যেতে পারে বলে জানান টম ফ্লেচার।

আন্তর্জাতিক চাপের মুখে গতকাল সোমবার প্রায় আড়াই মাস পর গাজায় প্রথমবার ত্রাণের ট্রাক ঢুকতে দেয় ইসরায়েল। তবে এদিন মাত্র পাঁচটি ট্রাক ২০ লাখের বেশি মানুষের এ উপত্যকায় প্রবেশ করে। যেটিকে ‘সমুদ্রে পানির একটি ফোটা’ হিসেবে অভিহিত করেছেন তিনি। যা গাজার মানুষের জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয় জানান টম।

জাতিসংঘের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গতকাল ত্রাণের যেসব ট্রাক প্রবেশ করেছে সেগুলোর মধ্যে শিশুদের খাবার ও পুষ্টিকর খাদ্য রয়েছে। তবে এই ট্রাকগুলো ইসরায়েলি সীমান্ত পার হয়ে শুধুমাত্র গাজাতেই প্রবেশ করেছে। এগুলোর পণ্য এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।

দখলদার ইসরায়েলের সঙ্গে চলিত বছরের ১৯ জানুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু মার্চের শুরুতে দখলদাররা এ চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও বর্বরতা শুরু করে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় দেড় লাখ মানুষ।

ত্রাণের ট্রাক প্রবেশ করতে না দিয়ে ফিলিস্তিনিদের অভুক্ত রাখায় দখলদারদের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছিল। এরমধ্যে সোমবার তারা গাজায় মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়। যা পরবর্তীতে আরও সমালোচনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..