✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ওমরাহ করলেন অভিনেত্রী লামিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৬:১২:৫১ |

ওমরাহ হজ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পরিচিতি পাওয়া লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন।

সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’ লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’।

পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। এখন তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..