সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

সিইসিও জানালেন- ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:৩৩:১১ |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি আরও বলেন, দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচারকার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন আয়োজনে যুক্ত পেশাজীবীদের ব্যাপারে সিইসি বলেন, আগে নির্বাচনে যারা সংযুক্ত থাকতেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা সাংবাদিক—তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। সেই আট-দশ লাখ মানুষকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রুখতে উন্নত দেশগুলোকেও অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখনও কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..