সর্বশেষ :

কাঠগোলাপের ‘প্রভা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৪:০৬:৫২ |

এক সময় ছিল যখন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।

 

প্রায়ই তিনি তার মেকআপের বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়াল শেয়ার করেন। সম্প্রতি প্রভা একটি ভিডিও শেয়ার করেছেন যা তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদা ফ্রক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে রয়েছে কাঠগোলাপ। হালকা হাসি আর কাঠগোলাপের শুভ্রতা যেন মিলেমিশে একাকার হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে।

শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় গান, ‘কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো’ যেন এই ভিডিওটির সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

অভিনেত্রীর এই মিষ্টি হাসির প্রশংসা করেছেন তার ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘সুন্দরী’ বলে অভিহিত করেছেন এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন। কেউ কেউ তার হাসি এবং কাঠগোলাপের সৌন্দর্যের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রোভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু করেন। এরপর তিনি অনেক জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...