✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:১২:২৪ |

ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্থানীয় পুলিশ সূত্র মতে, বুধবার (২১ মে) এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য।

ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায়। সেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা, পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ।

টাকা-গয়না লুট করতে ২৫ বিয়ে! অবশেষে যেভাবে গ্রেপ্তার অনুরাধাটাকা-গয়না লুট করতে ২৫ বিয়ে! অবশেষে যেভাবে গ্রেপ্তার অনুরাধা
তিনি আরও জানান, ঘটনাস্থলে ২৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন, তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মাওবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন নয়। ১৯৬৭ সালে চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাওবাদীরা ভারতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। খনিজসম্পদে ভরপুর ভারতের মধ্যাঞ্চলে তারা প্রান্তিক আদিবাসীদের অধিকারের দাবিতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।

২০০০ সালের মাঝামাঝি সময়ে এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন প্রায় এক-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ চলে যায় ১৫-২০ হাজার মাওবাদী যোদ্ধার হাতে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, মাওবাদীদের হয় আত্মসমর্পণ করতে হবে, নইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে। গত বছর তিনি বলেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে সরকার মাওবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..