✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এনসিপি'র বিক্ষোভ কর্মসূচি: নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:০৫:১৪ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে এনসিপি।

এছাড়াও দলটি ইসির বিরুদ্ধে বিএনপিকে ইঙ্গিত করে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিরও পুনর্গঠন চেয়েছে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..