✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তিন সীমান্ত দিয়ে আরও ৪৩ জনকে পুশইন করল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১১:২৫:২০ |

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনী ও পঞ্চগড় জেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে মোট ৪৩ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অপরদিকে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করা হয়। এর মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে দেয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে আড়াই কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে এসব মানুষকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় অবৈধভাবে বসবাস ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতায় পাঠায় এবং সেখান থেকে বাসে করে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে এনে বিজিবিকে না জানিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, বিএসএফের উচিত ছিল বিজিবিকে জানিয়ে ও যথাযথ আইনি প্রক্রিয়ায় এসব মানুষকে হস্তান্তর করা। বিজিবি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..