✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১০:৪৬:২৬ |

রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। ১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে এই শহর। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেয়া হয়েছে।

আইকিউএয়ারের দেয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর ১৫৩, তৃতীয় স্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর ১৩৯। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। পঞ্চম স্থানে আছে ভারতের দিল্লি, বাতাসের মান ১৩৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..