✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইসলামাবাদে সেনা মোতায়েন বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬,

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২৬, | ১০:৩২:৩৩ |

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৫ নভেম্বর) রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি দাবিতে গত ২৪ নভেম্বর থেকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার রাতে গান্দাপুরের নেতৃত্বে খাইবার পাখতুনখোয়া, হাজারা, ডিআই খান এবং বেলুচিস্তান থেকে আসা মিছিল একত্রিত হয়ে ইসলামাবাদের হাকলা ইন্টারচেঞ্জে প্রবেশ করে।

তবে বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। চার রেঞ্জার্স নিহত হওয়ার পরপরই ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী, সেনাবাহিনীকে ‘শুট-অ্যাট-সাইট’ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..