✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গাজায় দুই কেজি ডাল, এক কেজি আটা কিনতে লাগছে ২৫ হাজার টাকার বেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৯:৫১:৪২ |

দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে দালালের সহায়তা নিতে হচ্ছে। আর দালাল এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকা রেখে দিচ্ছে।

সাবের আহমেদ নামে এক উদ্বাস্তু ব্যক্তি আলজাজিরাকে জানিয়েছেন, কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন সেখান থেকে দালালরা ৪০ শতাংশ অর্থ রেখে দিচ্ছে।

তিনি বলেন, “যদি আপনি ১০০ শেকেল উত্তোলন করেন আপনি পাবেন ৬০০ শেকেল। যা ২০০ ডলারের চেয়েও কম। আপনি যখন বাজারে যাবেন, তখন ২ কেজি মসুর ডাল আর ১ কেজি আটাও ২০০ ডলার দিয়ে মিলবে না। প্রতিদিনের সাধারণ জিনিসপত্র কিনতে আমার ৩০০ ডলারের প্রয়োজন।” ২০০ ডলার বাংলাদেশি অর্থে প্রায় ২৫ হাজার টাকার সমান।

দখলদারদের অবরোধের কারণে, গাজায় এখনো যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আকাশচুম্বি হয়ে গেছে।

গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয় মানবিক সহায়তা প্রবেশের জন্য গাজার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখা হবে। তবে এই ‘বিরতিতেও’ সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা। গাজায় এখন যে পরিমাণ ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

১০০ শেকেলের একটি পুরোনো নোট নিয়ে বাজার করার চেষ্টা করছিলেন মারিয়াম হাসান। কিন্তু কোনো দোকানি বা বিক্রেতা তার কাছে পণ্য বিক্রি করছে না। মারিয়াম বলেন, “কোনো বিক্রেতাই নোটটি নিচ্ছে না। কারণ এটি পুরোনো ও স্কচটেপ মারা। আমি এখন কি করব?”

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..