✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৯:২২:১০ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশে’ বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা; আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরে আসবেন।

মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়; গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই—সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..