✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বর্ষায় ইনফেকশন-অ্যালার্জি এড়াতে করণীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৮:৩৫:২২ |

বর্ষার মৌসুমে শরীরে ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। এ সময়ে খুব সহজে ঠাণ্ডা, সর্দি, হাঁচি, কাশি লেগে যায়। দৈনন্দিন জীবনযাত্রায় সহজ কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে বর্ষার মৌসুমের এসব সমস্যা দূর করা যায় খুব সহজে।

বর্ষাকালে ইনফেকশন, অ্যালার্জি এড়াতে চাইলে প্রতিদিনের জীবনে কোন কোন ছোটখাটো নিয়ম মেনে চললে উপকার পাবেন, জেনে নিন-

১। বর্ষাকালে চেষ্টা করুন বৃষ্টিতে না ভিজতে। বিশেষ করে যাদের চট করে ঠাণ্ডা লাগার ধাত রয়েছে, তারা একটু বেশিই সতর্ক থাকুন। যদি ভিজে যান তাহলে সম্ভব হলে ভেজা পোশাক পরিবর্তন করে নিন যত দ্রুত সম্ভব। বাইরে বের হলে অবশ্যই সঙ্গে ছাতা ও শুকনা পোশাক রাখুন।

২। ভেজা জুতা-মোজা পরে থাকলেও বর্ষার মৌসুমে ঠাণ্ডা লেগে সর্দি হতে পারে। তাই এই বিষয়েও সতর্ক থাকুন। বর্ষার জুতা পরতে পারেন সম্ভব হলে। কর্মক্ষেত্রে সম্ভব হলে অতিরিক্ত জুতাও রেখে দিতে পারেন।

৩। এই সময়ে গোসলের পর ভালোভাবে চুল শুকিয়ে নিন। ভেজা মাথায় ফ্যানের তলায় শুয়ে পড়লে ঠাণ্ডা লেগে যাবে সহজে। হাঁচি-কাশি-সর্দি হলে পরিষ্কার রুমাল ব্যবহার করুন। একবার ব্যবহার হয়ে যাওয়া রুমাল পরিষ্কারের আগে আর ব্যবহার করবেন না।

৪। পরিষ্কার পোশাক পরুন। বিছানার চাদর, বালিশ-কুশনের কাভার পরিষ্কার রাখুন। যে ঘরে থাকছেন সেটাও যত সম্ভব পরিষ্কার রাখুন। তাহলে অ্যালার্জি হবে না। ইনফেকশনও এড়াতে পারবেন।

৫। বর্ষার আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকে। ঘরে যাতে ড্যাম্প না হয় সেদিকে নজর দিন। আলো-বাতাস ঘরে যাতে ভালোভাবে ঢুকতে পারে, তার ব্যবস্থা রাখা প্রয়োজন। দরজা-জানালা খুলে ঘরে আলো-বাতাস ভালোভাবে ঢুকতে দিন।

৬। সর্দি-কাশি, বিশেষত হাঁচি হলে মাঝে মাঝে হাত ধুয়ে পরিষ্কার করে রাখুন। নাকে-মুখে-চোখে যত কম হাত দেবেন, ইনফেকশন তত কম ছড়াবে। এই বিষয়ে একটু বেশিই সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের সহজে ইনফেকশন হয়ে যায়, তারা বেশি খেয়াল রাখবেন।

৭। মাঝে মাঝে হালকা গরম পানি খেলে গলায় আরাম পাবেন। এ ছাড়া স্টিম নিলে বন্ধ নাক খুলে যাবে সহজে। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে নিজে ওষুধ খেতে যাবেন না। তার ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..