সর্বশেষ :

সালমানের বাড়িতে প্রবেশে কড়া নিরাপত্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ০৭:০৬:২১ |

বলিউড ভাইজান সালমান খান। গত বছরের শুরু থেকেই তাকে বিভিন্ন সময় দেওয়া হচ্ছে হত্যার হুমকি। বিষ্ণোই গ্যাং তাকে একের পর এক খুনের হুমকি দিয়ে যাচ্ছে। সালমান খানসহ তার বাড়ি গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তার চাদরে মুম্বাই পুলিশ ঢেকে দিয়েছে। বিশেষ করে গতবছর ভাইজান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বান্দ্রা এলাকার বিভিন্ন ঘটনায় পুলিশের রাতের ঘুম ছুটেছে।

সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের সাধের বাংলোকে আরও কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে মুম্বাই পুলিশ।

সোমবার (১৯ মে) এবং মঙ্গলবার (২০ মে), পর পর দুদিন সালমান খানের বাড়িতে দুই অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন জনৈক নারী ভক্ত খুব সকালে ভাইজানের বাড়িতে প্রবেশ করেন। ৩২ বছর বয়সী এই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।

পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ঐ নারীকে। পরদিন মঙ্গলবার (২০ মে) আবারও এক ব্যক্তি সকাল সোয়া সাতটার দিকে গ্যালাক্সিতে প্রবেশের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে জানা গেছে। এবার জানা গেল, সালমান খানের বাড়িতে প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে যাচ্ছে পুলিশ।

বলিউডের একটি সূত্র মতে, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গিয়েছে, আইডি কার্ড দেখালে তবেই সালমানের বাড়িতে ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, অভিনেতা লাগাতার যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে, সালমানের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাড়িতে প্রবেশ করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...