✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সু চির সাজা কমলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১২-০৭, | ০৫:০৮:১৮ |

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংসান সুচির চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সেনা আদালত। তার বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া ও কোভিড বিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত এ সাজা দিয়েছে বলে জানানো হয়েছে। যদিও সু চির রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীর টেলিভিশন।

স্থানীয় সময় সোমমার (৬ ডিসেম্বর) মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে চার বছরের কারাদণ্ডের খবর চাউড় হতে হতে না হতেই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং সু চিকে আংশিক ক্ষমা করেছেন। সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে।

এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে কারাদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআর। এটিকে সেনাবাহিনীর সাজানো বিচার বলেও দাবি করেছে সংস্থাটি।

ওএইচসিএইচআর এর মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, ‘ইয়াঙ্গুনে সাধারণ মানুষের মানুষের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া, শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনীর গুলি করার মধ্যেই এ রায় দেওয়া হয়েছে।’ এ সময় ১০ হাজার রাজনৈতিক বন্দিসহ গ্রেপ্তার সবাইকে নিঃর্শত মুক্তির দাবি জানান রাভিনা। পাশাপাশি সেনা হেফাজতে নির্যাতনে এখন পর্যন্ত ১৭৫ জনের মৃত্যুর খবরও জানায় সংস্থাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..