✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে নির্দেশনা আসছে: তথ্য প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-১৪, | ০৩:৩৫:০৪ |

গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরকার নতুন নির্দেশনা দেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

বুধবার দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বিনা নোটিশে কিংবা হঠাৎ চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে বা হঠাৎ করে চাকরি ছাড়তে পারবেন না। খুব শিগগিরই তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে প্রচারিত বিভিন্ন সংবাদ ও তথ্য জবাবদিহিতার আওতায় আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা। প্রতিমন্ত্রীও তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..