✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৬, | ২০:০৬:৩২ |

রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক। বাংলাদেশ সময় রবিবার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছান। কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ সময় শনিবার রাত ২টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পার হয়ে মলদোভা পৌঁছান। সেখান থেকে রবিবার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন।

এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। পরে অচল ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে ২৮ জীবিত নাবিক ও একজন নিহতকে উদ্ধার করা হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে ইউক্রেন বন্দরের কাছাকাছি কোনো এক স্থানে বিশেষ বাঙ্কারে রাখা হয়েছে। সেখানে রাত পার করে শুক্রবার তাদের স্থানান্তর করার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু গোলাগুলি বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।

শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..