✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কপাল খুলছে পদোন্নতি বঞ্চিত ক্যাডারদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১১:১১:৪৬ |

কপাল খুলছে পদোন্নতি বঞ্চিত অন্য ক্যাডারের কর্মকর্তাদের। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত অন্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির আবেদন চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনু বিভাগ এমন বিজ্ঞপ্তি জারি করেছে। মন্ত্রণালয় বলছে, এই সময়ের মধ্যে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার হওয়া কর্মকর্তাদের অবসরকালীন সুবিধা দেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগেও যারা পাবেন অগ্রাধিকার। নির্ধারিত ছকে আগামী ১৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এই আবেদন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে চাকরিতে নানাবিধ বঞ্চনার শিকার হয়ে স্ব স্ব ক্যাডারে পদোন্নতি না পেয়ে অবসরে গিয়েছেন, তাদেরকে আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে নির্ধারিত ছক অনুযায়ী দাখিল করতে হবে। ছকটি বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত থাকবে। তবে যারা ইতিপূর্বে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

এর আগে আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..