✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরাইলের নির্বাচনে জয়লাভ: নেতানিয়াহুকে মোদির অভিনন্দন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৪, | ১০:৩৬:৪২ |

ইসরাইলের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার উগ্র ডানপন্থী জোটসঙ্গীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আল জাজিরা জানাচ্ছে- ১২০ আসনবিশিষ্ট দেশটির পার্লামেন্ট নেসেটে তারা ৬৪টি আসন পেয়ে সরকার গঠন করতে পারার মতো শক্তি অর্জন করেছে। জয়ের পর ‘বন্ধু’ সম্বোধন করে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লিখেছেন, “বন্ধু নেতানিয়াহুকে নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন। ভারত-ইসরাইলের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা বজায় রাখতে উন্মুখ হয়ে আছি।”

ওই টুইটে ইসরাইলের সম্ভাব্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ট্যাগও করেছেন নরেন্দ্র মোদি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..