✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাঁচ তারকা হোটেলে থেকে বিল না দিয়ে পলায়ন, শ্রীলঙ্কায় সন্ন্যাসী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৪, | ১০:৩১:০৬ |

১৮ দিন ধরে রাজধানী কলম্বোর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করে হোটেলের বিল না দিয়ে পালিয়ে যাওয়ায় শ্রীলঙ্কার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দেশটির একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, তিনি মাহিয়াঙ্গানা এলাকার এক মন্দিরের সন্ন্যাসী। তিনি গত ৩১ আগস্ট হোটেলটিতে চেক ইন করেছিলেন এবং সেখানে কমপক্ষে ১৮ দিন অবস্থান করেছিলেন।শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানায়ঃ ওই সন্ন্যাসী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং হোটেলকে জানিয়েছিলেন যে, নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেলে হোটেলে থাকার জন্য নির্ধারিত চার্জ (৫২৭,৮২০ শ্রীলঙ্কান রুপি) পরিশোধ করবেন।

কিন্তু, সন্ন্যাসী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাহিয়াঙ্গানায় তার মন্দিরে যাওয়ার সময় হোটেলের চার্জ পরিশোধ না করলে হোটেল ম্যানেজমেন্ট সিআইডির কাছে অভিযোগ করে। সে অনুযায়ী সিআইডি ওই মন্দির থেকে সন্ন্যাসীকে গ্রেফতার করে। আদালতে হাজির করার পর তাকে ১১ নভেম্বর পর্যন্ত রিমান্ডের অনুমতি দেওয়া হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..