✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১২-০৬, | ০৯:৩০:০২ |

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন দেশে ছয়জনের মৃত্যু হয়েছিল এবং ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..