✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৯৯ শিশুর মৃত্যু: ইন্দোনেশিয়ায় সিরাপ নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২১, | ০৯:০৩:০৮ |

ইন্দোনেশিয়ায় সিরাপ ও তরল জাতীয় ওষুধ খেয়ে কিডনি জটিলতায় প্রায় ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় তরল ও সিরাপ জাতীয় সব ধরনের ওষুধ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আফ্রিকার দেশ গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে ৭০এর মতো শিশুর মৃত্যুর কয়েক সপ্তাহ পর ইন্দোনেশিয়া থেকে এমন খবর এলো। খবর বিবিসির।

 দেশটির সরকার জানিয়েছে, কিছু সিরাপে এমন উপাদান পাওয়া গেছে, যা কিডনিতে গুরুতর জটিলতার সৃষ্টি করে। এসব সিরাপ খেয়ে এ বছর ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসব ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত, নাকি আমদানি করা তা স্পষ্ট করেনি ইন্দোনেশিয়ার সরকার।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা কিডনি জটিলতায় ভুগছে- এমন ২০০ শিশুর কথা জানতে পেরেছেন। তাদের বেশির ভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..