সর্বশেষ :

ছেলের হাতে খুন ভারতীয় অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৮, | ০৮:৩৪:৩১ |

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, অভিনেত্রীর ছেলে পি নামাকোডি পিটিয়ে হত্যা করেছে কাসাম্মালকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই শহরের উসিলামপট্টির কাছে আনাইউরে। ইতিমধ্যে নামাকোডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাদকে আসক্ত কাসাম্মালের ছেলে নামাকোডি। ঘটনাটি ঘটার আগে মূলত মদ কেনার টাকা নিয়ে অভিনেত্রী ও তার ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এতে একপর্যায় অর্থ না দেওয়ায় মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পাষণ্ড ছেলে।

ওই ঘটনার পরই নামাকোডিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পাশাপাশি কাসাম্মালকে যে অস্ত্রটি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটিও জব্দ করেছে পুলিশ।

কাসাম্মালের মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তামিল ইন্ডাস্ট্রিতে। ‘কাদাইসি বিভাসায়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত লাভ করেন কাসাম্মাল। বলা যায়, তামিল সিনেমায় একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন প্রবীণ এই অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...