✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৭, | ০৮:২৯:০২ |

ইসরায়েল ও সৌদি আরবের মধ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু গাজা যুদ্ধকে কেন্দ্র করে থমকে গেছে সব ধরনের অগ্রগতি। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে বর্তমান পরিস্থিতিতে কঠোর মনোভাব দেখাচ্ছে সৌদি।

আরব-ইসরায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে যে আলোচনা চলছে সে বিষয়ে একটি বিবৃতি জারি করেছে সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয়।

বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যু ও ভ্রতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকারের ব্যাপারে সৌদির অবস্থান সব সময়ই অবিচল।

মার্কিন প্রশাসনকে সৌদি আরবে পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজায় যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..