সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

নিজের বাসভবনে ‘হত্যাচেষ্টা’ থেকে প্রাণে বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৭, | ০৫:১৬:৩৭ |

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি বলেছেন, সে দেশের রাজধানী বাগদাদে নিজের বাসভবনে একটি হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকার গ্রিন জোনে রবিবার ভোরে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী কাদিমি। হামলায় কাদিমির ব্যক্তিগত দেহরক্ষীদের অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার পর রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইরাকের প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, মুস্তাফা আল-কাদিমি সুস্থ আছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ইরাকের সেনাবাহিনী বলছে, প্রধানমন্ত্রীকে হত্যার জন্যই এ হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি অক্ষত আছেন, হামলা ব্যর্থ হয়েছে। ইরাকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল ঘিরে রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এ হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে।

অক্টোবরের ভোটের ফলের বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে ইরানসমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। নির্বাচনে গোষ্ঠীটির পরাজয়ের পর থেকেই ভোট কারচুপি ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ করছেন তারা।

রাজধানীর গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলটিতে সরকারের বিভিন্ন কার্যালয় ও বিদেশি দূতাবাস অবস্থিত।

এরই মধ্যে ইরাকের প্রধানমন্ত্রীকে টার্গেট করে হামলা চালানোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার তদন্তে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে ওয়াশিংটনের তরফ থেকে।

সূত্র: বিবিসি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..