✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লঞ্চেও ধর্মঘট: বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৬, | ০৫:১০:০২ |

চলমান পরিবহন ধর্মঘটে সারা দেশে মানুষের ভোগান্তি বেড়েছে। বাসের পর গতকাল ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চেও ধর্মঘট ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৭ নভেম্বর) বিকেলে মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার।

রাজধানীর  মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কার্যালয়ে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান ছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবও থাকতে পারেন বলে জানা গেছে।

গতকাল লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের দাবি না মানায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

জানা গেছে, যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সার পরিবর্তে তিন টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর এক টাকা ৪০ পয়সার বদলে দুই টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছেন লঞ্চ মালিকরা।

গতকাল বিকেল থেকে ঢাকাগামী যাত্রীরা বরিশাল ঘাটে এসে ফিরে যায়। তারা ক্ষোভ প্রকাশ করে জানায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া বৃদ্ধি অনৈতিক কাজ। মালিক কর্তৃপক্ষের দাবি, ডিজেলের দাম বাড়ানোতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা।

বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে থাকা দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বেশির ভাগ লঞ্চ ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..