✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জেলেনস্কির অদূরে একাধিক বিস্ফোরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৫, | ০৫:০৮:২২ |

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রোবোতিয়েন গ্রামে সম্মুখ যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এই সফরকালে তার কাছাকাছি জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি রোবোতিয়েন; সেখানে (রুশ বাহিনীর সঙ্গে) এখন লড়াই চলছে। সে হিসেবে তুলনামূলক কাছেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আমি পরিস্থিতিকে নাটকীয় করে উপস্থাপন করব না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘জাপোরিঝঝিয়া অঞ্চলের রোবোতিয়েন। এখানে ৬৫তম সাঁজোয়া ব্রিগেডের অবস্থান। দেশ রক্ষায় নিয়োজিতদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের ধন্যবাদ জানিয়েছি এবং রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছি।’

ফেসবুকে দেওয়া ভিডিওতে সামরিক পোশাকে প্রেসিডেন্টকে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। জায়গাটি দেখতে ভূগর্ভস্থ কোনো কক্ষ মনে হয়েছে।

সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি অনেক সম্মানিত বোধ করছি। কারণ, শত্রুকে প্রতিহত করা এবং এই যুদ্ধে জয়লাভ করার মতো একটি কঠিন এবং চূড়ান্ত মিশনে আপনারা নিয়োজিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..