সর্বশেষ :
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিন যাত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০২, | ০৪:২৯:৩৮ |

কুমিল্লার মনোহরগঞ্জে একুশে পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী এবং একজন কলেজছাত্রী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা সকলেই ওই ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী হারুনুর রশিদের মেয়ে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মুনা আক্তার (২১), একই গ্রামের আবদুল হাকিমের ছেলে রুহল আমিন (৬০) এবং রুহল আমিনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫)। গুরুতর আহত মিশুক চালক মো. খোকন মিয়াকে (৫০) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.জাফর আহমেদ বলেন, একুশে পরিবহনের বাসটি হিমাচল পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মিশুকটিকে চাপা দেয়। বাসটি ছিল ঢাকাগামী, আর ওই মিশুকটি সাইকচাইল গ্রাম থেকে নাথেরপেটুয়ার দিকে আসছিল। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি।

চাপা দেওয়া বাসটিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত খিলা এলাকায় আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..