✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ছাত্রদলের ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩১, | ০৪:১৩:৫৮ |

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেটসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আজ রোববার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনাক্রমে তৃণমূলে ছাত্রদলের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..