✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩০, | ০৩:৫৭:১৬ |

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রের ৫ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ৮০ লাখ শিশু করোনার টিকা পাবে।

উচ্চ পর্যায়ের একটি মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে এই মার্কিন সরকারকে এই টিকার অনুমোদনের পরামর্শ দেয়। মেডিকেল প্যানেল জানিয়েছিল, পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়েও এই টিকার উপকারিতা বেশি।

যুক্তরাষ্ট্রের আগে চীন, চিলি, কিউবা, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে। শিশুদের বেশ কয়েকটি কোম্পানির করোনার টিকা দেওয়া হচ্ছে এসব দেশগুলোতে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের খাদ্য ‍ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান জেনেট উডকক জানান, একজন মা ও চিকিৎসক হিসেবে, আমি জানি বাবামা, শিশুদের পরিচর্যাকারী আর স্কুল কর্তৃপক্ষ আজকের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

শিশুদের করোনার টিকা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার কাছাকাছি চলে আসবে বলেও আশা প্রকাশ করেছেন জেনেট।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্যানেল এই নিয়ে আরও আলোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসবে। এরপর টিকাদান শুরু হবে বলে জানা গেছে।

চলতি সপ্তাহে ফাইজার ও তাদের অংশীদার বায়োএনটেক ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্র সরকার তাদের কাছ থেকে আরও পাঁচ কোটি ডোজ টিকা কিনেছে। মার্কিন সরকার শিশুদের টিকা দেওয়া নিয়ে কাজ করছে  বলেও জানিয়েছিল কোম্পানিটি। পর্যায়ক্রমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়েও মার্কিন সরকার কাজ করবে বলে জানিয়েছিল ফাইজার ও তাদের অংশীদার বায়োএনটেক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..