সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে যানবাহনসহ উল্টে গেল ফেরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৭, | ০৩:০৭:৫৭ |

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের ডিসি মো. আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ বিষয়ে জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়।

ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি উল্টে যায়। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান  ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থালে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন।

মুজিবুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..