সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

কোরবানির হাট মাতাবে হিরো ও ভিলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১৪:২১:৪৩ |

আসন্ন কোরবানির ঈদে এবার হাট মাতাবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের প্রায় ২৫ ও ২৩ মণ ওজনের হিরো ও ভিলেন। ১৪ লাখ টাকায় হিরো ও ভিলেনকে বিক্রি করবেন বলে আশা গরুটির মালিক অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলামের ।

বিশাল দেহের সাদা ও হালকা কালো রংঙ্গের হিরো প্রায় সাড়ে ৮ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৬ ফুট। দেহের ওজন প্রায় ২৩ মন। আর গারো কাল রংঙ্গের ভিলেন প্রায় ৯ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৬ ফুট আর দেহের ওজন প্রায় ২৫ মন। জেলার অন্যতম বড় গরু হিসাবে কোরবানির ঈদ উপলক্ষে সব ক্রেতার নজর কাড়বে এবার গরু দুটি।

গরু দুটির মালিক সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগারি গ্রামের শহিদুল ইসলাম জানান, স্থানীয় দুটি খামার থেকে প্রায় আড়াই বছর আগে হিরো ও ভিলেনকে সংগ্রহ করেন তিনি। তখন থেকে তাদের নিজ পরিবারের সদস্যদের মতো লালন-পালন করে আসছেন। খাওয়াননি কোন ফিট বা অন্য কিছু। দানাদার খাবারের পাশাপাশি তার খাদ্য তালিকায় রয়েছে ধানের গুড়া, ভুসি, ছোলা বুট ও সবুজ ঘাসহ সকল দেশীয় খাদ্য। প্রতিদিন খাবারে জন্য তাদের দু-জনের পেছনে ব্যয় হয় ১৫শ থেকে ১৬শ টাকা। পছন্দের হিরো ও ভিলেনকে ভালবাসেন পরিবারের সবাই।

শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, স্বভাবে শান্ত হওয়ায় সাদা হালকা কালো রংঙ্গের গরুটির নাম রাখেন হিরো ও রাগি হওয়ায় কালো রংঙ্গের গরুটির নাম রাখেন ভিলেন। বিশাল আকৃতির গরু ২টি দেখতে খামারে প্রতিদিন স্থানীয় উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা: মো: সিরাজুল ইসলাম জানান, প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সব সময় হিরো ও ভিলেনের চিকিৎসা ও খাবার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে খোজ রাখা হচ্ছে। ঈদকে কেন্দ্র করে এ ধরনের বড় গরু বিক্রিতে মালিকদের প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।

প্রায় আড়াই বছর আগে ৮০ হাজার টাকা দিয়ে ভিলেনকে ও ৬৫ হাজার টাকা দিয়ে হিরোকে স্থানীয় দুটি খামার থেকে সংগ্রহ করে লালন পালন করে আসছেন শহিদুল ইসলাম।

-গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..