সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি’

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৩:৫৬:৪৯ |

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

তিনি বলেন, ‘নারীর অগ্রগতিকে এগিয়ে নিতে ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি স্যোশাল সোসাইটির সমন্বিত উদ্যোগ ও কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন অন আউটকাম অব দ্য সিক্সটি-নাইন সেশন অন দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব ওমেন (সিএসডব্লিউ) কনসালটেশন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএনওমেন এর রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অধিকার ও সমতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নেও নারী কমিশন কাজ করছে। এই কমিশনে জুলাই বিপ্লবে যোদ্ধা হিসেবে প্রায় ৭০ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণ রিপোর্টে থাকা প্রয়োজন।

তিনি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা এ দেশের পুরুষতান্ত্রিক সমাজে এতদিনেও নারী নির্যাতনের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সমাজের সব কাজে নারীর সমান অধিকার নিশ্চিত করতে না পারলে এ দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, নারী ও শিশুর উপর যে নির্যাতন, সাইবার বুলিং হচ্ছে তা প্রতিরোধে আমাদের সংস্কৃতিতে, মনোজগতে ও ধর্মীয় অনুশাসনের উপর গবেষণা প্রয়োজন। এছাড়াও সমাজে কিশোর গ্যাং বেড়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনতে হবে।
-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..