সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

’শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের নীতিমালা চূড়ান্তে সরকার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৩:৫৩:৪৩ |

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শিল্পকারখানায় বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করতে নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার।’

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৭ মে) ঢাকায় পানি ভবনে উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হলে এসব কথা জানান তিনি।

এসময় সুইডিশ দূতাবাসের হেড অফ পলিটিক্যাল এন্ড ট্রেড লোভিসা হফম্যান, এইচ এম গ্রুপের হেড অফ সাসটেইনেবিলিটি ইউসুফ আল ন্যাটোউর, এইচএম গ্রুপের গ্লোবাল হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স সারাহ নিগ্রো, এইচ এম গ্রুপের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে পানি রিইউজ বা পুনর্ব্যবহারের ওপরে বিস্তারিত আলোচনা হয়।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘নীতিমালায় শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহার ও উত্তোলন প্রথা বন্ধে মূল্য নির্ধারিত হবে।’

এছাড়া প্রযুক্তি ব্যবহার করে শিল্পে পানি ব্যবহার কমানোর বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

তিনি আরো জানান, একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপটি গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশন-সহ বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবে কীভাবে শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহার নিয়ন্ত্রণ, পুনর্ব্যবহার ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফআইসিসিআই এর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি বৈঠকে উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই পানি ব্যবহার বিষয়ে উভয়পক্ষ একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..