✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুস্থ আছেন খালেদা জিয়া, অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৫, | ১১:১০:২৮ |

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে দলটির মহাসচিব এ আহ্বান জানান। সোমবার বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে গণমাধ্যমের তথ্য প্রকাশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভালো করে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। তার বায়োপসি পরীক্ষা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বায়োপসি রিপোর্ট সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এ ধরনের রিপোর্ট আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে। এরআগে তো বলা যায় না।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..