সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

একজনকে একাধিক প্রকল্পে নিয়োগ না দেওয়ার সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৪, | ১০:৫৬:৩৬ |

একজনকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়। এ ছাড়া উপজেলা কর্মকর্তাকে গাড়ির সুবিধা প্রদান এবং যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার, ২০১৬-২০১৭ অর্থ বছরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলো এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী কর্তৃক পায়রা সেতু উদ্বোধন করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..