✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতির শপথ

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-১২, | ১০:৩৬:০৫ |

আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার তাঁর সংসদ ভবনের কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন।

আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরের দায়িত্বকাল শেষ হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ে সাহাবুদ্দিনের একটি মনোনয়নকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে আরেকটি মনোনয়ন ফরম গ্রহণের আবশ্যকতা ছিল না। একক প্রার্থী থাকায় ওই দিনই মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..