✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দিল্লিতে প্রশিক্ষণ নিচ্ছেন ঢাকা মেট্রো রেলের কর্মকর্তারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:৫৮:০০ |

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ঢাকা মেট্রোর প্রথম ব্যাচের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা নিশ্চিত করে বলা হয়- ডিএমআরসি’র নির্বাহী পরিচালক (কর্পোরেট কমিউনিকেশনস) অনুজ দয়াল বলেছেন, “শাস্ত্রী পার্ক ডিপোতে অবস্থিত দিল্লি মেট্রো রেল একাডেমি (ডিএমআরএ) নামের নিজেদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোর স্টেশন কন্ট্রোলার এবং ট্রেন অপারেটর সহ প্রথম ব্যাচের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কর্মী এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরুর মাধ্যমে কর্পোরেশন এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।”

অক্টোবরের ১৪ তারিখ থেকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে এবং একটি চুক্তির মাধ্যমে মোট ১৬৩ জন কর্মকর্তাকে ক্ষেত্র বিশেষে ২৪ থেকে শুরু করে ১৫৬ দিন পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে বলেও দয়াল জানিয়েছেন।

উল্লেখ্য, ডিএমআরসি ২০০২ সালে হংকং শহরে মেট্রো পরিষেবা উদ্বোধনের আগে প্রশিক্ষণের জন্য প্রথম ব্যাচের কর্মকর্তাদের এবং অন্যান্য কর্মীদের সেখানে পাঠিয়েছিল। আর, আগামী বছর ঢাকা মেট্রো রেল চালু হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..