✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মালয়েশিয়ায় আটক ১৭২ বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:৫১:২৭ |

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)  রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) বাহিনীর সদস্যরা নেতৃত্ব দেয়।

অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..