✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২০, | ০৫:৩৪:২৫ |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৯১ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩৯৩ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। সুস্থ হয়েছেন আরো ৪৮১ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ সময় চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ ও খুলনায় ১ জন মারা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৭ জন। করোনা শনাক্ত হয় ৪৬৯ জনের দেহে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..