✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধ শুরু হলে প্রতিদিন ২ হাজার রকেট ছুড়বে হিজবুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৪৫:৫৩ |

ইসরাইলের এক সামরিক কমান্ডার বলেছেন, যদি যুদ্ধ শুরু হয়, তা হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন দুই হাজার রকেট হামলা করতে পারে।

ইসরাইলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন এ আশঙ্কার কথা জানিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

তিনি বলেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরাইল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০-এর বেশি রকেট ছোড়া হয়েছে।

যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ লাগে তা হলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়ে পাঁচগুণ বেশি রকেট হামলা হবে।

এর আগে গত মার্চ মাসে এই কমান্ডার বলেছিলেন— হিজবুল্লাহর কাছে সর্বোচ্চসংখ্যক রকেট মজুদ রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে দুই হাজার রকেট ছুড়তে সক্ষম।

২০০০ ও ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ হয় এবং দুটি যুদ্ধেই ইসরাইল লজ্জাজনক পরাজয় বরণ করেছে।

হিজবুল্লাহ বারবার বলছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই, তবে ইসরাইল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..